আমরা কি কখনো ভেবে দেখেছি যে, যদি সঠিকভাবে খাবার গিলতে না পারা যায় তাহলে ঠিক কেমন অনুভূতি হবে? আমরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে খাবার গলাধঃকরণ করি এবং এটাই স্বাভাবিক। কিন্তু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে এই দৃশ্যপটটা ভিন্ন হয়।
ক্যান্সার এবং ক্যান্সারের চিকিৎসার ফলে গিলতে অসুবিধা হয় এবং বেশিরভাগ ক্যান্সার রোগীদের মধ্যে এই পার্শ্বপ্রতিক্রিয়াটি দেখা যায়। এই সমস্যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিসফেজিয়া।
ডিসফেজিয়া বেশিরভাগ ক্ষেত্রে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের রোগীদের ক্ষেত্রে ঘটে কারণ...
আরও পড়ুন
স্তন ক্যান্সার বিশ্বের বহুল সংক্রমিত একটি ক্যান্সার। এই ক্যান্সার ৪০ বছর বা তার অধিক বয়সী নারীদের মধ্যে দেখা যায়, তবে ৭০ বছরের অধিক বয়সী নারীদের মধ্যে এটি বেশি দেখা যায়।
স্তনের লোবিউল বা নালীর অভ্যন্তরীণ কোষগুলির অস্বাভাবিক বৃদ্ধির ফলে স্তন ক্যান্সার হয়। এই অস্বাভাবিক কোষগুলি অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পায় এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। রোগের অগ্রগতির কারণে অ্যাডভান্সড স্টেজে রয়েছে এমন স্তন ক্যান্সারের রোগীদের মৃত্যুর হার বেশি।
প্রাক-প্রাথমিক পর্যায়...
আরও পড়ুন
প্রতি বছর বিশ্বজুড়ে আট জন পুরুষের মধ্যে এক জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়। ৫০ বছরের বেশি বয়সী পুরুষ, কৃষ্ণাঙ্গ বা পরিবারে পূর্বে কারো হয়ে থাকলে সেই সকল পুরুষদের প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।
প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ প্রোস্টেট ক্যান্সারের কোনও লক্ষণ দেখা যায় না; অ্যাডভান্সড পর্যায়ে গেলে কিছু লক্ষণ দেখায় যেমন:
ঘন ঘন বা জোরে প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতে
প্রস্রাবের সময় বা শুরু করার সময় সমস্যার সম্মুখীন হওয়া
প্রস্রাবের বেগ পেলে নিয়ন্ত্রণ করতে না পা...
আরও পড়ুন
নারীদের যে ধরনের ক্যান্সারগুলো হয়ে থাকে তার মধ্যে ডিম্বাশয়ের ক্যান্সার অন্যতম। প্রতি বছর প্রায় ৩০০,০০০ নতুন আক্রান্ত রোগী পাওয়া যায়।
ডিম্বাশয়ের ক্যান্সারের প্রকোপ বয়স্ক নারীদের (৬৩ বছর বা এর অধিক বয়সী) মধ্যে বেশি হয়। অল্পবয়সী মহিলাদের (৪০ বছরের কম বয়স্ক) ক্ষেত্রে এটি বিরল। বয়সের সাথে সাথে এই ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায় এবং মেনোপজ পরবর্তী সময়ে ডিম্বাশয়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রবণতা অধিক থাকে।
প্রতি ৮৭ জন মহিলার মধ্যে একজনের তার জীবদ্দশায় ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি রয়েছ...
আরও পড়ুন
যেকোনো বয়সেই ক্যান্সার ডায়াগনোসিস খুবই অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। কিন্তু যখন একটি শিশুর দেহে ক্যান্সার সনাক্ত হয় বিষয়টি সকলের জন্য খুবই হৃদয়বিদারক হয়ে ওঠে।
শিশুদের ক্যান্সার বিরল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রতি বছর প্রায় ৪০০০০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়।
শিশুদের ক্যান্সারের বেশিরভাগ কারণই অজানা। অন্যদিকে, বড়দের ক্যান্সারের মতো লাইফস্টাইল বা ডায়েটের কারণে শিশুদের ক্যান্সার হয় না। বাবা-মার শরীর থেকে সন্তানের দেহে বংশানুক্রমিকভাবে আগত জিনের কারণে কিছু ক্যান্সার হয়। জিনের পরিবর্তন, ডাউন সিন্ড্...
আরও পড়ুন