আজকে বিশ্ব ক্যান্সার দিবস। প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস হিসেবে পালিত হয়। বিশ্বজুড়ে ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কাউন্সিলের উদ্যোগে এবং তত্ত্বাবধানে দিবসটি পালিত হয়। সংস্থাটি জেনেভায় অবস্থিত একটি এনজিও যা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ক্যান্সার রোগির পাশে থেকে কাজ করে চলেছে। এই দিবস পালনের উদ্দেশ্য হচ্ছে প্রাণঘাতি রোগটির বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং প্রকোপ কমিয়ে আনা।
ক্যান্সার বিশ্বব্যাপী মৃত্যুর একটি অন্যতম প্রধান কারণ।
এই বছর বিশ্ব ক্যান্সার দিবসের থিম হল "ইউনিক বাই ইউনিক"। এই থিমটি সচেতনতা বৃদ্ধি, ক্যান্সার গবেষণাকে আরো বিস্তৃত এবং সকলের মনে আশা সঞ্চারনের লক্ষ্যে আমাদের একত্রিত করার পাশাপাশি প্রতিটি ক্যান্সার যাত্রার স্বতন্ত্রতাকে তুলে ধরার প্রয়াস রাখে।
ক্যান্সার নিরাময়ে আমরা যে জায়গাগুলোতে পিছিয়ে রয়েছি সেগুলো খুঁজে বের করে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের আপনজন বা আশেপাশের কেউ ক্যান্সারে আক্রান্ত হলে তাদের প্রতি আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। আমাদের সহমর্মিতা এবং বাড়িয়ে দেওয়া সাহায্যের হাত একজন ক্যান্সার রোগিকে এই ভয়াবহ রোগের বিরুদ্ধে শারীরিক এবং মানসিকভাবে লড়াই করতে সাহায্য করবে। আমাদের সকলের প্রচেষ্টায় আমরা হয়তো একদিন ক্যান্সার মুক্ত একটি পৃথিবীর বুকে বাঁচতে শিখবো। কিন্তু বাস্তবতা এটাই যে এই ক্ষেত্রে বিভিন্ন বাধার কারণে আমরা এখনো অনেক পিছিয়ে রয়েছি।
- আয়
- সঠিক শিক্ষার অভাব
- রোগির বসবাস এলাকা
- বয়স, লিঙ্গ ও সম্প্রদায় নির্বিশেষে বৈষম্যতা
- সমাজের মানুষের সহযোগিতা
- ইনস্যুরেন্স নিয়ে ভাবনা
- ক্যান্সার চিকিৎসা সেবা প্রদানকারীদের সাথে যোগাযোগ ব্যবস্থা
