স্থূলতা বিশ্বব্যাপী অনেক রোগের ঝুঁকির কারণ। অতিরিক্ত ওজন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। আপনি কি জানেন স্থূলতা কীভাবে ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করে?
গবেষকদের মতে, স্থূলতা ১৩টি বিভিন্ন ধরনের ক্যান্সারের কারণ এবং এটি ক্যান্সারের অন্যতম প্রধান ঝুঁকির কারণ।
- স্তন ক্যান্সার
- কলোরেক্টাল ক্যান্সার
- অগ্ন্যাশয়ের ক্যান্সার
- খাদ্যনালীর ক্যান্সার
- পিত্তথলির ক্যান্সার
- ডিম্বাশয়ের ক্যান্সার
- কিডনি ক্যান্সার
- যকৃত ক্যান্সার
- মাথা ও ঘাড়ের ক্যান্সার
- মেনিনজিওমা
- থাইরয়েড ক্যান্সার
- জরায়ুর ক্যান্সার
- মাল্টিপল মায়েলোমা
স্থূলতা কীভাবে ক্যান্সারের কারণ হতে পারে?
বিশেষজ্ঞদের মতে, ভিসেরাল ফ্যাট (আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে আবৃত করে রাখে যে চর্বি) দ্বারা সৃষ্ট প্রদাহ ক্যান্সারের জন্য দায়ী। অতিরিক্ত ভিসারাল ফ্যাট আমাদের শরীরের কিছু প্রক্রিয়াকে প্রভাবিত করে, যেমন হরমোন (ইনসুলিন এবং ইস্ট্রোজেন) ব্যবস্থাপনা।
স্থূলতা প্রদাহ সৃষ্টি করে
যখন আমাদের ওজন অতিমাত্রায় বৃদ্ধি পায়, তখন ভিসেরাল ফ্যাটের কোষগুলো আকারে এবং সংখ্যায় বৃদ্ধি পেতে থাকে। এই চর্বিগুলোতে অক্সিজেনের জন্য পর্যাপ্ত জায়গা থাকে না। পর্যাপ্ত অক্সিজেন সরবরাহের অভাব প্রদাহ সৃষ্টি করে, যা শরীরে নানা ধরনের রোগ সৃষ্টি করে।
প্রদাহের সাথে ক্যান্সার সম্পর্কযুক্ত
ভিসেরাল ফ্যাটের কারণে সৃষ্ট দীর্ঘমেয়াদী প্রদাহের ফলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এই ভিসেরাল কোষগুলির অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে টিউমার হতে পারে এবং সেখান থেকে পরবর্তীতে তা ক্যান্সারের রূপ নিতে পারে।
ভিসেরাল ফ্যাটের কারণে সৃষ্ট প্রদাহ আমাদের শরীরকে ইনসুলিনের প্রতি সঠিকভাবে রেসপন্স করতে বাধা প্রদান করে। একে বলা হয় ইনসুলিন রেসিসট্যান্স।ফলস্বরূপ, আমাদের শরীর আরও বেশি ইনসুলিন তৈরি করতে শুরু করে, যার অর্থ দাঁড়ায় আরও বেশি কোষ বিভাজন। এই অতিরিক্ত কোষ বৃদ্ধি ক্যান্সারের কারণ হতে পারে।
শরীরে তৈরি হওয়া এই অতিরিক্ত ইনসুলিন এবং ইস্ট্রোজেন হরমোনের মধ্যে একটি যোগসূত্র রয়েছে। আরও বেশি ইনসুলিন আরও বেশি ইস্ট্রোজেন তৈরিকে প্রভাবিত করবে(অতিরিক্ত কোষ বিভাজন), যা থেকে টিউমার হতে পারে।
আপনার ওজন কী বেশি?
আপনি স্বাভাবিক নাকি অতিরিক্ত ওজনের অধিকারী তা নির্ধারণের সবচেয়ে ভালো উপায় হলো আপনার বিএমআই (বডি ম্যা ইনডেক্স) হিসেব করা। বিএমআই নির্ধারণের সূত্রটি হলো একজন ব্যক্তির ওজন কেজিতে নিয়ে, তার উচ্চতা মিটার হিসেবে নিয়ে ভাগ করা। বিএমআই সূত্র: ওজন ÷ উচ্চতা বর্গ x ৭০৩।
| বিএমআই | ওজনের তালিকা |
| ১৮.৫ এর চেয়ে কম | স্বাভাবিক ওজনের তুলনায় কম |
| ১৮.৫ এর বেশি কিন্তু ২৫ এর কম | স্বাভাবিক ওজন |
| ২৫ এর বেশি কিন্তু ৩০ এর কম | অতিরিক্ত ওজন |
| ৩০ এর বেশি | স্থূল |
